বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির

news-image

আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম নামক একটি সংগঠনের নেতৃত্বে ‘পৌর নির্বাচনে সরকারের ভূমিকা ও ইসির পদক্ষেপ’ শীর্ষক আলোচনা সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।


হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘পৌর নির্বাচন দিয়ে সরকার পরিবর্তন হবে না। সরকার কেন উদার হতে পারে না? গণতন্ত্র রক্ষার জন্য সুষ্ঠু নির্বাচন করবে সরকার- এটাই আমাদের প্রত্যাশা। পৌর নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি চেয়ারপারসনের ডাকে সরকারের আগে ইসির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।’


তিনি আরও বলেন, ‘সরকার নির্বাচনে কারচুপি করার জন্য মুখিয়ে আছে। একটি নীল নকশার নির্বাচনের ষড়যন্ত্র করছে। নির্বাচন কমিশনকে বলব, মেরুদ- সোজা করে দাঁড়ান। যারা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেন। বল প্রয়োগ করে কেউ যাতে নির্বাচিত হতে না পারে।’


তিনি বলেন, ‘জনগণ যদি ভোটকেন্দ্রে যেতে না পারে তাহলে নির্বাচনের ব্যবস্থা করে লাভ কী? শুধু শুধু ২০ দলের নেতাকর্মীদের জীবন নাশ করা হচ্ছে। বিএনপির প্রার্থীরা মাঠে নামতে পারছে না। হামলা-মামলা করে নেতাকর্মীদের কারাগারে নেয়া হচ্ছে। ভয়ভীতি দেখানো হচ্ছে। একজন কাউন্সিলরের মাকে অন্য কাউন্সিলর মেরে ফেলেছে।’হাফিজ উদ্দিন বলেন, ‘এ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায়? তারা কী করে?’


আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, তাঁতীদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।



 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা