,

এবার ভিডিও কলে বানর

news-image

বানর পেতে যাচ্ছে স্কাইপে ব্যবহারের সুযোগ। ভবিষ্যতে বানররা ইন্টারনেট ব্যবহার করতে পারবে এমনটাই ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা। শুরুতে সঙ্গীত শিল্পী পিটার গাব্রিয়াল এটা নিয়ে কাজ করায় আগ্রহী ছিলেন এবং তারই প্রকল্পে গবেষণায় নেমেছেন বিজ্ঞানীরা। ভিডিও ব্যবহারের মাধ্যমে বানর জাতীয় স্তন্যপায়ী প্রাণীকে যোগাযোগে অভ্যস্ত করার জন্যে তিনি এই ধরনের উদ্যোগ নিয়েছেন। একটি ব্রিটিশ পত্রিকায় গাব্রিয়াল জানিয়েছেন, এই উদ্যোগের জন্যে মাঙ্কি ওয়ার্ল্ড রেসকিউ সেন্টার এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সঙ্গে তিনি কাজ করছেন।

গাব্রিয়াল এ ব্যাপারে সফলতার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, 'আমি নিশ্চিত বানররা যোগাযোগের জন্য ইন্টারনেট এবং ভিডিও ক্যামেরা ব্যবহার করতে পারবে। এই উদ্যোগ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বানরদের ওপর এই পরীক্ষাটি কিভাবে শুরু করা যাবে এই নিয়ে গবেষণা চলছে।

উল্লেখ্য, ২০০১ সালে গাব্রিয়াল প্রথম এক বানরকে কম্পিউটার চালানো শিখিয়ে সংবাদ শিরোনামে আসেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ