,

টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার

news-image

কক্সবাজার: জেলার টেকনাফের নাফ নদীর মোহনার আলুগোলা প্রজেক্ট এলাকায় টেকনাফে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। 

শুক্রবার রাত ১১টার দিকে বিজিবি এ অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করে। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় ধরনের চালান অনুপ্রবেশের সংবাদ পায় বিজিবি। এ সংবাদে বিজিবির একটি দল নাফ নদীর আলুগোলা প্রজেক্ট এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে পাচারকারী একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে কেওড়া বনের ভিতর দিয়ে পালিয়ে যায়। ওই বস্তাটি উদ্ধার করে ১ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, উদ্ধার উয়াবা বিজিবি টেকনাফ সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, সংবাদকর্মী ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে