বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম কিংবা মহল্লায় গিয়ে জিজ্ঞাস করুন দেশ কেমন চলছে, প্রধানমন্ত্রীকে রব

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘আপনার চারপাশে যারা আছে, তারা আপনাকে অন্ধকারে রেখেছে। আপনি বস্তি, গ্রাম কিংবা মহল্লায় গিয়ে মানুষকে জিজ্ঞাসা করেন যে দেশ কেমন চলছে?’
শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্ত রাজনৈতিক আন্দোলনের প্রথম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আ স ম আব্দুর রব বলেন, ‘আপনার চারপাশে যারা আছে, তারা আপনাকে অন্ধকারে রেখেছে। মানুষের মনে যে বিষবাষ্প জমা হচ্ছে তার বিস্ফোরণ ঘটলে পরিণতি কি হবে তা আমি বুঝতে পারি না। আপনাকে যারা পাহারা দেয় তাদের বাঁচিয়ে আপনি একটি বস্তি, গ্রাম কিংবা মহল্লায় গিয়ে আপনি মানুষকে জিজ্ঞাসা করেন যে দেশ কেমন চলছে?’
আ স ম আব্দুর রব আওয়ামী লীগ ও বিএনপির দিকে ইঙ্গিত করে বলেন, ‘বাঘের পরিবর্তে মানুষ কুমিরের হাতে যেতে চায় না। মানুষ ঘরে চুপ করে বসে আছে এ জন্যই যে আপদ-বালাই দুটোই যাক। এ কারণে অবরোধে মানুষ সাড়া দেয়নি।’
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, একা ঠেকাতে পারবেন না। কোনো দেশের রাজা-বাদশা, ক্ষমতাসীন সরকার একা পারেনি। আমরা একা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করিনি। সাড়ে ৭ কোটি মানুষ মুক্তিযুদ্ধ করেছে। তাই দেশের আইনশৃঙ্খলার উন্নয়নে সবাইকে ঐক্যদ্ধ করেই আপনা এগোতে হবে। 

তিনি বলেন, এ দেশ মিছিল মিটিংয়ের দেশ, দেশের স্বাধীনতা এসেছে মিছিল মিটিং করে। কিন্তু এখন মিছিল, মিটিং করতে দেয়া হচ্ছে না। দেশে এখন রাজতন্ত্রের চেয়েও খারাপ অবস্থা চলছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্বরূপ হাসান শাহীন। সভায় রাজনৈতিক প্রস্তাব উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিল্টন হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবদুল মতিন হিরু, সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবীর হিরু, এডভোকেট তাসমিনা রানা, সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা