বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ডাকাতের সঙ্গে সংঘর্ষে ৭ পুলিশ আহত

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার চতুল মাহমুদপুর এলাকায় ডাকাতের সঙ্গে সংঘর্ষে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে আহত অবস্থায় আটক করেছে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে হবিগঞ্জ-নসরতপুর বাইপাস সড়কের চতুল মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ডাকাতরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবখাই গ্রামের মন্তাজ আলীর ছেলে সায়েদ (৪৭), চুনারুঘাট উপজেলার কাচুয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ফজর আলী (৩০), একই উপজেলার সাটিয়াজুরী গ্রামের ফজর আলীর ছেলে লিটন (২২), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার লেথিকোড়া গ্রামের রফিক মিয়ার ছেলে শফিক (২১) ও আখাউড়া উপজেলার ধলেশ্বর গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে রাসেল (১৯)। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদ্বীপ রায়, আব্দুল করিম, ইকবাল বাহার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুসলিমসহ আহত সাত পুলিশ সদস্যকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সুদ্বীপ রায় জানান, রাতে ১০ থেকে ১২ জনের ডাকাত দল হবিগঞ্জ-নসরতপুর বাইপাস সড়কের চতুল মাহমুদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ ডাকাতদের আটক করতে ওই এলাকায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে সাত পুলিশ সদস্য আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে ডাকাতদের ওপর ৮ রাউন্ড গুলি ছোড়ে। এতে পাঁচ ডাকাত আহত হয়। বাকিরা পালিয়ে যায়।

এ সময় পুলিশ ডাকাতদের কাছ থেকে একটি পাইপগান, চার রাউন্ড তাজা গুলি, চারটি রামদা, একটি ছুরি, একটি লোহার রড ও একটি বড় পলিথিন উদ্ধার করে। সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা