বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে না গেলে সরকার বলবে বিএনপি জঙ্গি, সন্ত্রাসী দল

news-image

জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে। এ ধরনের হামলাকে হালকাভাবে দেখলে হবে না। এমন অবস্থা থেকেই ইরাক, সিরিয়া, লেবাননে আজকের বিধ্বস্ত অবস্থা সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। আজ দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।  মির্জা আলমগীর বলেন, এবার পৌর নির্বাচন নতুন ধরনের নির্বাচন। নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। ধানের শীষ সারা দেশে জনপ্রিয়। একে পরাজিত করলে অনেক সুবিধা পাওয়া যাবে। সরকার এমনটা করবে জেনেও বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি বলেন, নির্বাচনে না  গেলে সরকার বলবে বিএনপি জঙ্গি, সন্ত্রাসী দল। বিদেশীরাও হয়তো তা বিশ্বাস করবে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে