বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিদের কাছে নির্বাচন কমিশন অসহায়

news-image

নিউজ ডেস্ক : আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এ পর্যন্ত ৩১ এমপির বিরুদ্ধে ব্যাবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি। কিস্তু এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা এদের বিরুেদ্ধে কি ব্যাবস্থা নিয়েছে তা জানেনা নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, ৩১ এমপির বিরুদ্ধে বিভিন্ন সময় আচরণবিধি লঙ্ঘনের প্রতিবেদন গণমাধ্যমে উঠে আসে। এ প্রতিবেদনগুলোকে আমলে নিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের এ নির্দেশ দেয় ইসি। কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যাবস্থা কিংবা তারা আসেলই কি আচরণবিধি লঙ্ঘন করেছন কি করেন নি। তার বিষেয় কিছুই জানেনা ইসি।
এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বিডি টুয়েন্টি লাইভ ডট কম কে বলেন, নির্বাচন কমিশনের ইচ্ছে করলে নিজেরা এর বিরুেদ্ধ ব্যাবস্থা নিতে পারে। আইনেও আছে কিন্তু তারা তা করছে না। এখন লোক দেখানোর জন্য ব্যাবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের বলা হচ্ছে। এসব নির্দেশনার উত্তর নির্বাচনের পরেও আসতে পারে। ইসি সূত্রে জানা যায়, যেসব এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আছে তাদের মধ্যে সরকরের সাবেক মন্ত্রীরা আছেন। এ কারণে ইসি ব্যাবস্থা নিতে ভয় পাচ্ছেন।
এদিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেন, বর্তমানে যে আইন রয়েছে এতে বিচারিক ক্ষমতা রিটার্নিং কর্মকর্তাকে দেয়া আছে। আচরণবিধি লঙ্ঘন হলে রিটার্নিং কর্মকর্তা বা নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা অন দ্যা স্পট’ ব্যবস্থা নেবেন। আইন অনুযায়ী তারা ব্যাবস্থা নিবেন। আমরা সব রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।
পৌর নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, উপমন্ত্রী বা তাদের সমমর্যাদার কোনো সরকারি সুবিধাভোগী ব্যক্তি, সংসদ সদস্য ও সিটি কর্পোরেশনের মেয়ররা নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

এ আচরণবিধি লঙ্ঘন করলে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান আছে। সর্ব্বোচ্চ শাস্তি হিসেবে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও আছে ইসির।

উল্লেখ্য এর আগে গত ৭ ডিসেম্বর তিন এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছিল ইসি। পরবর্তীতে আরোও দুই মন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পায় ইসি।