বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আবুল বারকাতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাতের প্রকাশিতব্য ‘বাংলাদেশে মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি ও জঙ্গিবাদ : মর্মার্থ ও করণীয়’ শীর্ষক প্রকাশিতব্য বইয়ের সূত্রে পত্রিকায় প্রকাশিত ‘দেশে ১৩২ জঙ্গি গ্রুপ’-এর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

এক প্রতিবাদ বিবৃতিতে তিনি বলেন, অনেক প্রশাসনিক দফতর অধিদফতরে থাকা সত্ত্বেও আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গোলাগুলি চলে। টেন্ডারবাজির নামে ও বিভিন্নত্রে আধিপত্য বিস্তারের নামে গোলাগুলির ঘটনা নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এগুলো আবুল বারকাত নামক বুদ্ধিজীবীর চোখে ধরা পড়ে না এবং এ ব্যাপারে তার কোনো বক্তব্যকে বিবৃতিও ল করা যায় না, যা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হয়।
দলের আমির বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ইতিহাসে কোনো গোপন তৎপরতা ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও এ ধরনের গোপন কর্মকা-ে বিশ্বাস করে না। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করে আবুল বারকাত নিজেকে ইসলামবিরোধী শক্তির ধারক-বাহক হিসেবে প্রমাণ করেছে।

ড. আবুল বারকাত যদি এ বিষয়ে প্রকাশ্যে মা না চান তাহলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে