বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় র‌্যালিতে হামলা : শিবিরের ৭০ নেতাকর্মী আটক

news-image

শিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের বিজয় র‌্যালিতে শিবিরের হামলার ঘটনায় কলেজ ক্যাম্পাসে অভিযান চালিয়ে সংগঠনটির ৭০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুুধবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। 

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, ‘ছাত্রলীগের বিজয় র‌্যালিতে হামলার ঘটনায় চট্টগ্রাম কলেজ এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়েছে।’ তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, এ সংখ্যা প্রায় ৭০ জন। 

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি দিতে এসে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও শিবির। ছাত্রলীগের বিজয় র‌্যালিতে শিবিরের হামলায় দুই ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শিবিরের হামলার খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পুরো চকবাজার এলাকায় সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ করে। একপর্যায়ে পুলিশের সর্তক অবস্থানের পরও চট্টগ্রাম কলেজের একটি ফটক ভেঙে মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে হামলাকারীদের খোঁজ করে ছাত্রলীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে