,

স্মৃতিসৌধে মানুষের ঢল

news-image

বিজয় দিবসে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নেমেছে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ভিড়।সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাভার স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করা হয়। তারপরই স্মৃতিসৌধে নেমে আসে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো লাখো মানুষ।বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ হাজার হাজার নারী-পুরুষ-শিশু ফুলের তোড়া হাতে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসছেন।

স্মৃতিসৌধের মূল ফটক থেকে সৌধ পর্যন্ত নানা রঙের ফুল ও ব্যানার নিয়ে লাইনে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে লাখ লাখ মানুষ। যেন বাঁধভাঙ্গা মানুষের ঢল স্মৃতিসৌধের পানে।স্মৃতিসৌধ এলাকায় মানুষের নিরাপত্তা দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ জন্য সাভারের পুলিশসহ বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স আনা হয়েছে।মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করতে ভোর ৫টা থেকে স্মৃতিসৌধ এলাকায় মিছিল নিয়ে আসছেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ।স্থানীয় আওয়ামীলীগ ও বিএনপি তাদের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণে বিভিন্ন মহড়া দেয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ আশেপাশের এলাকা।আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে মিছিল করে শহীদদের শ্রদ্ধা নিবেদন করছে।

বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে গাবতলী থেকে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ নির্মাণ ও ডিজিটাল ব্যানার, ফেস্টুন সাঁটনো হয়েছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে