,

ফেসবুকে একটা ছবি শুধু লাইক করায় যুবকের ৩২ বছরের জেল

news-image

দেশের রাজার বিকৃত ছবিতে শুধু লাইক দেয়ায় ৩২ বছরের কারাদন্ডের শাস্তি হল থাইল্যান্ডের এক ২৭ বছরের যুবকের। থানাকর্ন সিরিপাইবুন নামের সেই যুবক তাঁর বন্ধুর এক ছবিতে লাইক আর শেয়ার করেছিলেন। ছবিটি ছিল ফোটোশপের মাধ্যমে বিকৃত করা থাইল্যাল্ডের রাজা ভূমিবল আদুলাদেজের। সঙ্গে ছবির নিচে দেওয়া ছিল রাজার দুর্নীতি কেলেঙ্কারির ইনফোগ্রাফ বা হাজারো ফিরিস্তি। ফটোশপে এডিট করা ছবি ফেসবুকের বন্ধু তালিকার ৬০৮ জনের সঙ্গে শেয়ার করেন থানাকর্ন।

ছবিটি লাইক করার অভিযোগে যুবকটিকে বাড়ি থেকে তুলে এনে জেলে নিয়ে যায় পুলিস। থাইল্যান্ডের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি দেশের সর্বোচ্চ সম্মানিত রাজাকে অপমান করে এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে বড় শাস্তি হবে। সেই বড় শাস্তিটা হল ৩২ বছরের সশ্রম কারাদ-।

পুলিস জানিয়েছে, থানাকর্ন সিরিপাইবুন ফেসবুকে বন্ধুদের সঙ্গে ৮৮ বছর বয়স্ক রাজার বিকৃত ছবি শেয়ার ও লাইকের পাশাপাশি দুর্নীতিসংশ্লিষ্ট নানা তথ্য দেয় যা সম্পূর্ণ ভিত্তিহীন। এই জন্য থানাকর্নের জেল হল। সেনাবাহিনীর আইন কর্মকর্তা কর্নেল বুরিন থংপ্রাপাই বলেন, ‘গত ডিসেম্বরের ২ তারিখে থানাকর্ন রাজার বিকৃত ছবিতে লাইক দেয় এবং ৬০৮ জন বন্ধুর সঙ্গে শেয়ার করে’।

ফেসবুকে একটা ছবিকে লাইক করার জন্য এত বড় শাস্তির কথা আগে কখনও শোনেনি বিশ্ব। ২৪ ঘণ্টা

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ