,

গৃহকর্মীদের সুরক্ষায় নীতিমালা হচ্ছে

news-image

গৃহকর্মীদের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও বেতন-ভাতা, প্রসবকালীন ছুটি, চাকরিচ্যুতির শর্তারোপসহ যাবতীয় বিষয় উল্লেখ করে একটি নতুন নীতিমালা করতে যাচ্ছে সরকার। ‘গৃহকর্মী সুরক্ষা নীতি, ২০১৫’ নামে নতুন এ নীতিমালার খসড়াটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এরই মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পেশ করেছে। 

আজ সোমবার মন্ত্রিসভায় অনুমোদনের জন্য এ নীতিমালা উপস্থাপন করার কথা রয়েছে। মন্ত্রিপরিষদের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তৈরি করা নীতিমালার খসড়ার উদ্দেশ্যে বলা হয়েছে, দেশের ২০ লাখ গৃহকর্মীর নিরাপত্তার জন্য এ নীতিমালার প্রয়োজন। নীতিমালাটি মন্ত্রিসভার অনুমোদন পেলে গৃহকর্মীরা শ্রম আইনের অন্তর্ভুক্ত হবেন। এ নীতিমালার খসড়ায় গৃহকর্মী নিয়োগ, ছুটি, বেতন-ভাতাসহ এ-সংক্রান্ত সব বিষয় উল্লেখ করা হয়েছে। 

নীতিমালার বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেন, ২০১০ সালে এ নীতিমালা করার কথা ছিল। খসড়া তৈরির কাজসহ বেশ কিছু কাজ করার পর তা আর এগোয়নি। অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে এক আন্তমন্ত্রণালয় বৈঠকে নীতিমালাটি মন্ত্রিপরিষদে পেশ করার সিদ্ধান্ত হয়। এ নীতিমালাটি হলে একজন গৃহকর্মীর চাকরি ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি আইনি কাঠামোর মধ্যে আসবে। গৃহকর্তা কোনো গৃহকর্মীকে বিদায় করে দিতে চাইলে তাকে কত মাসের বেতন দিতে হবে তা এ নীতিমালায় বলা হয়েছে। তা ছাড়া নীতিমালার খসড়া তৈরির সময় একজন গৃহকর্মীর ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে