বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিটিয়ে মানুষ হত্যা কোন সংস্কৃতি

news-image

নারায়ণগঞ্জের একটি চালের গুদাম থেকে চুরির সময় হাতেনাতে ধরে ৮ ডাকাতকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় ক্ষুব্ধ জনতা। আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার ব্যবস্থার প্রতি অবিশ^াসের কারণেই মূলত বিচারবিহীনভাবে তাদের হত্যা করা হয়েছে। পিটিয়ে মানুষ হত্যা দিনদিন সমাজের সাধারণ চিত্রে পরিণত হচ্ছে।

৮ জনের মধ্যে পুলিশ ঘটনা স্থলে পৌঁছানোর আগেই ৪ জনকে পিটিয়ে হত্যা করা হয়। এই দৃশ্যের বার বার পুনরাবৃত্তির কারণে সমাজের স্বাভাবিক চিত্র বিপর্যস্ত হচ্ছে। আর বিচারহীনভাবে হত্যার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার গ্রহণযোগ্যতা হারাচ্ছে। জনসাধারণের হতাশার কারণেই তাদের আইনের হাতে সোপর্দ না করে  পিটিয়ে হত্যা করা হচ্ছে। যা সমাজের সচেতন নাগরিকদের জন্য কাম্য নয়।

অপরাধের দায়ে দোষীদের শাস্তি দেওয়ার কথা আদালতের অথচ আদালতের সিদ্ধান্ত ছাড়াই বিনা বিচারে তাদের শাস্তি দেওয়া হচ্ছে। আইনের প্রতি মানুষের হতাশার কারণে পুলিশের কাছে অপরাধীদের না দিয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। পিটিয়ে হত্যার চিত্র দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এই দৃশ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এটি সমাজের জন্য বিপজ্জনক ও হুমকি প্রকাশ করছে।

আইন ও শালিশ কেন্দ্রের প্রতিবেদন মোতাবেক, শুধু চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ নয় মাসে দেশে ১০৪ জন হত্যা করা হয়েছে পিটিয়ে। তার অধিকাংশই সংগঠিত হয়েছে রাজধানী ঢাকায়। এটি সমাজের জন্য মারাত্মক হুমকির বার্তা বহন করে।

আইনের বাইরে যে কোন সহিংসতা সমর্থন করি না। সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে। যাতে দেশের সাধারণ মানুষ তাদের উপর আস্থা রাখতে পারে। তা না হলে আরো পিটিয়ে হত্যার মতো আইনের বর্হিভূত কাজ চলতেই থাকবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা