,

শিমুলিয়া-কাওরাকান্দিতে ফেরি চলাচল বন্ধ

news-image

মুন্সীগঞ্জ : ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, কুয়াশায় নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) চন্দ্র শেখর জানান,

ঘন কুয়াশার কারণে যাত্রী ও যানবাহনবোঝাই ফেরিগুলো ঘাট ছেড়ে যেতে পারেনি। এর মধ্যে শিমুলিয়ায় চারটি ফেরি ও কাওরাকান্দিতে তিনটি ফেরি ঘাটেই আছে।

চন্দ্র শেখর আরো জানান, গতকাল রাতে কাওরাকান্দি ও শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায়  মাওয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে দুই শতাধিক যানবাহন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে