,

‘শালীনতার বাইরে না যাওয়ার পরামর্শ’

news-image

দেশের অত্যন্ত জনপ্রিয় গ্রুপ মজা লসের অ্যাডমিনকে গ্রেফতারের পর দেশটিতে রাজনৈতিক বিষয়ে ব্যঙ্গবিদ্রুপের সীমা কোথায় হওয়া উচিত তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

ফেসবুকের ওই গ্রুপের একজন অ্যাডমিনকে সরকার গতকাল আটক করে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে।
কিন্তু এ ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় এরকম সাইটগুলোতে যারা যান, তারা অনেকেই আশংকা করছেন, বাংলাদেশে নির্দোষ ব্যঙ্গবিদ্রুপের স্বাধীনতাও সরকার হরণ করতে চলেছে।তবে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন, ব্যঙ্গবিদ্রুপ অনেকে ক্ষেত্রেই শালীনতার মাত্রা ছাড়িয়ে রাজনৈতিক প্রচারণায় পরিণত হচ্ছে, সেটা গ্রহণযোগ্য নয়।
ফেসবুকের ‘মজা লস?’ নামে ফেসবুকের এই পেজটিতে হাস্যরস্যাত্বক ব্যঙ্গবিদ্রুপ করা হয় স্ট্যাটাস, ছবি ও ভিডিওর মাধ্যমে। সমসাময়িক নানা বিষয় ছাড়াও রাজনৈতিক ইস্যু এবং নেতানেত্রীদের ব্যঙ্গ করেও পোষ্ট ও ছবি দেয়া হয় সেখানে। এধরণের বেশ কয়েকটি পেজ ফেসবুকে দেখা আয়। আসিফ ইন্তাজ রবি এসব পেজ এবং ওয়েবসাইটগুলো নিয়মিত পাঠক।

আসিফ ইন্তাজ বলছিলেন, ‘দিন শেষে তার কাছে এই পেজগুলো পড়াটা নির্ভেজাল বিনোদনের মত। বিশ্বের নানা দেশে – সেসব দেশের সমসাময়িক বিষয় নিয়ে হাস্যরসাত্মক অনুষ্ঠান, ও পত্রিকা বের হয়ে থাকে। মাঝে মাঝে গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করা হলেও প্রকাশ ভঙ্গি মজাদার হওয়ায় এক অর্থে সহজ ভাবে নেয়া হয় এসব পোষ্টকে।’
তাহলে বাংলাদেশে এ ধরণের ব্যঙ্গবিদ্রুপের ক্ষেত্রে আটকের মত ঘটনা কেন হচ্ছে?
বাংলাদেশে কর্তৃপক্ষ সম্প্রতি ফেসবুক বন্ধ করে দিলে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ হয়

বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলছিলেন, ব্যঙ্গ করার নামে যদি শালীনতার বাইরে চলে যায় সেক্ষেত্রে সেটি উদ্দেশ্যমূলক প্রচারণা বলা হয়। জনগণের নিরাপত্তার খাতিরে সরকার এই পদক্ষেপ নিচ্ছে বলে তিনি জানান। ফেসবুক বন্ধ করা নিয়ে সরকারের পদক্ষেপ নিয়ে হাস্যরস্যাত্বক পোষ্ট দেয় এই মজা লস পেজটি। মজা লসের এডমিনকে আটক করা হয় রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে ।

বাংলাদেশে চিত্রশিল্পী রফিকুন নবী – যিনি রনবী নামে খ্যাত এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে কার্টুন আঁকেন – বলছিলেন, ব্যঙ্গ কার্টুন করার ক্ষেত্রে তাকে সেল্ফ-সেন্সরশিপ করতে হয়। তিনি বলছিলেন, বাংলাদেশের সামাজিক অবস্থা ও সহনশীলতার বিষয়টি মাথায় রাখতে হয়। রনবী মনে করেন ব্যঙ্গ করার ক্ষেত্রে যদি বিষয়টি সরাসরি বক্তব্য হয় তাহলে তা ব্যঙ্গের পর্যায়ে থাকে না। এদিকে ফান পেজের যারা নিয়মিত ফলো করেন বা পরেন তারা, ‘মজা লস?’ পেজের এডমিনকে আটক করারর ঘটনায় নিজের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।

‘মজা লস?’ ছাড়াও ‘কইয়া দিমু টেলিভিশন’, ‘রেডিও মুন্না’, ‘মতিকন্ঠ’ নামে ওয়েবসাইট ও পেজ রয়েছে যেখানে সমসাময়িক ইস্যু ছাড়াও রাজনৈতিক বিষয়ে ব্যঙ্গবিদ্রুপ করা হয়। তাদের লাইকের সংখ্যা প্রায় সাত লাখের কাছাকাছি। আর দৈনিক মতিকন্ঠের ফেসবুক পাতায় প্রায় দুই লক্ষ লাইক।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে