,

আশা করি নির্বাচনের পথ থেকে সরে যাবেন না খালেদা জিয়া : নাসিম

news-image

নিউজ ডেস্ক : বিএনপি নেত্রী খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়ার শুভ চিন্তা আগামী ২০১৯ সাল পর্যন্ত অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আশা করি নির্বাচনের পথ থেকে সরে যাবেন না খালেদা জিয়া। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচনে জয় পরাজয় মেনে নিতে হয়। এটাই স্বাভাবিক নিয়ম। খেলার মাঠ  থেকে চলে গেলে কারো কিছু করার থাকে না। 
 
আজ শুক্রবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আইটি ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইটিএমএবি) আয়োজিত ‘বিবিসি ফেলোশীপ-২০১৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইটিএমএবি’র ঢাকা ব্রাঞ্চের চেয়ারম্যান জহিরউদ্দিন হায়দার।
 
বাংলাদেশের উন্নয়নের খণ্ডচিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। নিজস্ব সম্পদ দিয়ে পদ্মা সেতু নির্মাণ করছে বাংলাদেশ। জনগণে জানে যে, বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ দেশ। কিন্তু বাংলাদেশের এই ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কু-চক্রিমহল নানা রকম অপচেষ্টায় লিপ্ত। সরকার এক্ষেত্রে সজাগ রয়েছে। 

তিনি আরো বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার কোন ষড়যন্ত্র সফল হবে না। জনগণকেও ঐক্যবদ্ধ ও সজাগ হয়ে ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে