বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ ডিসেম্বর আখাউড়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদকআগরতলা পৌর নিগমের (পৌরসভা) নির্বাচনের ভোট গণনার কারণে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্ধের সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিককার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান জানান, পৌর নিগম নির্বাচনের ভোট গণনার কারণে ভারতীয় ব্যবসায়ীরা শনিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি বন্ধ রাখবে বলে জানিয়েছে। তবে রোববার থেকে যথারীতি বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।
এর আগে গত বুধবার আগরতলা পৌর নিগমের (পৌরসভা) নির্বাচনের ভোট গ্রহণের কারণে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম একদিন বন্ধ রাখা হয়।

 

শতভাগ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন পাথর,সিমেন্ট, ছোট-বড় মাছসহ প্রায় অর্ধশতাধিক পণ্য ভারতের ত্রিপুরা রাজ্যসহ ৭টি পাহাড়ি রাজ্যে রপ্তানি হয়।