,

পৌর নির্বাচনের ‘বারোটা বাজানোর’ চেষ্টা চলছে : রিজভী

news-image

নির্বাচন কমিশনের ‘জ্ঞাতসারে’ প্রশাসনের নাকের ডগাতে পৌর নির্বাচনের ‘বারোটা বাজিয়ে’ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন, সরকারের আইনপ্রয়োকারী সংস্থার যৌথ অভিযানে নেতাকর্মীদের প্রতিনিয়িত আটক করা হচ্ছে। এতে নির্বাচনের পরিবেশ নির্মল ও স্বচ্ছতার পরিবর্তে গন্ধময় হয়ে উঠছে। এই ধরনের পরিস্থিতি টিকিয়ে রেখে কোনোভাবেই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন রিজভী।

সরকারে মন্ত্রী-এমপিরা প্রতিনিয়িত নির্বাচনের আচরন বিধি লঙ্ঘন করছে অভিযোগ করে রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনের সতর্কতা উপেক্ষা করে তারা (মন্ত্রী-এমপিরা) প্রচারণা চালাচ্ছে। অথচ ইসি (নিনর্বাচন কমিশন) শুধু শোকজের দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে।’

পৌর নির্বাচনে সরকারের ‘লাগামহীন লোভের’ আশা পূরণ করতে ইসি পূর্বের মতো অনুগামী ভুমিকা পালন করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

“পৌর নির্বাচনের আগে নির্বিচারে গণগ্রেফতারে দেশে এখন ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। ইসি যদি পূর্বের মতো ন্যাক্কারজনক ভুমিকায় অবতীর্ন থাকে, তাহলে মৃতপ্রায় গণতন্ত্রের জানাজা পড়তে আর বেশি সময় লাগবেনা।”
সরকারের অনুগত হয়ে দায়িত্ব পালন না করে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান রিজভী।
“ইসির প্রতি আহ্বান, আগামী পৌর নির্বাচনে অশুভ কর্মের সঙ্গে গাঁটছড়া বেধে নিজের নীতিবোধকে কলঙ্কিত করবেন না। আর যদি ক্ষমতাসীনদের প্রদর্শিত পথ ধরেই হাটেন, তাহলে ইসিহাসে ধান্ধাবাজ বলেই অভিহিত হবেন।’
সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে ‘ষড়যন্ত্র করে’ দলটির নেতাকর্মীদের নামে মামলা দিয়ে তাদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেন রিজভী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের শীর্ষ নেতাসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান দলটির এই যুুগ্ম মহাসচিব। একই সঙ্গে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে ডা. এ জেড এম জাহিদ হাসান, সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে