,

এবার জন্ম হল টেস্ট টিউব কুকুরছানা!

news-image

এবার টেস্ট টিউব থেকে ভৌ ভৌ! পৃথিবীর প্রথম টেস্ট টিউব কুকুরছানা জন্মাল আমেরিকার বিখ‍্যাত কর্নেল ইউনিভার্সিটির পশু চিকিৎসা কলেজের গবেষণাগারে। কৃত্রিম উপায়ে নিষিক্ত ১৯টি ভ্রূণ বসানো হয়েছিল মা কুকুরটির গর্ভে। নির্দিষ্ট সময়ে ৭টি নাদুসনুদুস স্বাস্থ‍্যবান ছানা প্রসব করেছে গর্বিত সারমেয় জননী। একাধিক কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই সাফল‍্য। তার মধ‍্যে সবথেকে উল্লেখযোগ‍্য হল, কুকুরের থেকে মানুষের দেহে সংক্রামিত হয় যে সব রোগ, সেগুলি প্রতিরোধ করা যাবে। ৩৫০টি এমন রোগ আছে, মানুষ এবং কুকুর দুইয়ের ক্ষেত্রেই যেগুলি এক। গবেষণাগারে কৃত্রিম উপায়ে কুকুরের বাচ্চা জন্মানোর অর্থ, তার জিনের গঠন বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়া। রোগ সংক্রমণকারী জিনটিকে শনাক্ত করে নিষ্ক্রিয় করে দিতে পারলে মানুষ, কুকুর দু’দলই নিরাপদ। এর পাশাপাশি বিরল প্রজাতির কুকুরদের বংশবৃদ্ধি ঘটাতেও সাহায‍্য করবে এই সাফল্য।

 

 

নিউ ইয়র্কে মুরগি চোর বাপ-বেটা গ্রেপ্তার! 

নিউ ইয়র্কে ধরা পড়েছে মুরগি চোর পিতা ও পুত্র। প্রায় ৪১ হাজার মার্কিন ডলারের মুরগীর মাংস চুরির এ ঘটনায়  নিউ ইয়র্কের সাইরাকুজ এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, পিতা ও পুত্র মিলে সাইরাকুজের একটি রেস্তোরাঁ থেকে ৪১ হাজার মার্কিন ডলারের মুরগীর মাংস চুরি এবং তাদের বিরুদ্ধে জোচ্চুরি ও ব্যবসায়িক হিসাবপত্র জাল করার অপরাধে মামলা করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।083245chiken_theft
৫৬ বছর বয়সী পিতা পল এবং তার ৩৩ বছর বয়সী ছেলে রজেক একসাথে রাঁধুনী হিসাবে চাকরি করতেন নিউ ইয়র্কের সাইরাকুজ এলাকার টুইন ট্রিস টু রেস্টুরেন্টে। এই কাজের ফাঁকে ফাঁকে তারা দু’জন মিলে প্রায়ই বড় অঙ্কের মুরগীর মাংস অর্ডার করতেন এবং রেস্টুরেন্টের টাকায় সেগুলো কিনে ফাঁকি দিয়ে অন্য জায়গায় কম দামে বিক্রি করতেন।
এই ধরনের কার্যক্রমের পর ছেলে রজেক খুব সাবধানে বড় চালানগুলোর প্রমাণ মুছে ফেলতেন ব্যবসার হিসাব থেকে। বাপ বেটা মিলে একসাথে অনেকদিন ধরে এই কর্ম করে আসলেও সম্প্রতি তারা ধরা পড়ে গেছেন হোটেল কর্তৃপক্ষের হাতে।
পুলিশের ধারণা ২০১৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত তারা এই চুরি করা মুরগীর মাংস বাইরে বিক্রি করে আসছিলেন এবং ধরা পড়ার আগ পর্যন্ত বেশ অনেক টাকার মুরগির চালান তারা সরিয়েছেন। এ ঘটনাটি সাইরাকুজ এলাকার মার্কিন নাগরিকদের কাছে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে