,

৮ ডাকাত নিহত, যা ঘটেছিল সেই রাতে (ভিডিও)

news-image

নারায়ণগঞ্জের জেলার আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারে গণপিটুনীতে ৮ ডাকাত নিহত হওয়ার ঘটনার বিবরণ দিয়েছেন চালের গোডাউনের মালিক আব্দুল গফুর মিয়া।
বৃহস্পতিবার ভোরে পুরিন্দা বাজারে একটি চালের গোডাউনে ডাকাতির প্রস্তুতিকালে আটকের পর গণপিটুনিতে ৮ জন ডাকাত মারা যায়।
বাজারের নৈশপ্রহরী জামানের ভাষ্য, তখন রাত সাড়ে ৪টা। পাঁচ টনের একটি খালি ট্রাকে চেপে ১৫ জনের বেশি ব্যক্তি পুরিন্দাবাজারে আসে। এ সময় তিনি (জামান) ও আরেক নৈশপ্রহরী মোতালেব দায়িত্ব পালন করছিলেন। ট্রাকে করে আসা ওই ব্যক্তিরা তাঁদের (নৈশপ্রহরী) কাছে গফুর ভূঁইয়ার চালের আড়তের অবস্থান সম্পর্কে জানতে চায়। তারা চাল কিনতে আসার কথা বলে। আড়তের অবস্থান জানার পর দুই নৈশপ্রহরীর হাত-পা-মুখ বেঁধে ফেলে ওই ব্যক্তিরা। এরপর তারা আড়তের তালা ভেঙে চালভর্তি বস্তা ট্রাকে তুলতে থাকে।
নৈশপ্রহরী জামান বলেন, তিনি কৌশলে তাঁর বাঁধন খুলে বাজারের পেছনের গ্রামে চলে যান। গ্রামের লোকজনকে ডাকাতির কথা জানান তিনি। স্থানীয় মসজিদের মাইকে এই তথ্য ঘোষণা করা হয়। গ্রামবাসী ও দোকানের লোকজন জড়ো হয়ে সন্দেহভাজন ডাকাতদের ধাওয়া করে পিটুনি দেয়।
চালের গোডাউনের মালিক আব্দুল গফুর মিয়া বলেন, আনুমানিক ভোর সাড়ে ৪টায় ডাকাতির ঘটনা ঘটে। ঘটনা চলাবস্থায় ৫টা ১১মিনিটে আমার কাছে ফোন আসে যে দোকান ডাকাতি হচ্ছে। নাইটগার্ডকে বেধে রেখেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসে দেখি আমার গোডাউনের দরজা খোলা। প্রায় ১৫০ বস্তা চাল ট্রাকে উঠিয়েছে।
গফুর মিয়ার ভাষ্যমতে, ট্রাকের হেলপার বলেছে- গাড়িটি তেজগাঁও থেকে আনা হয়েছে।
তিনি বলেন, আমরা সঙ্গে কোনো পূর্ব শত্রুতা নেই, এ ঘটনা ডাকাতি। কিন্তু আমি জীবনো শুনিনি ট্রাকে করে ডাকাতরা চাল নিয়ে যায়। তবে আমার প্রতিবেশী এ সম্পর্কে আগেই সতর্ক করেছিলেন। তাদের কথাগুলো ততটা গুরুত্ব সহকারে নেয়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

https://www.youtube.com/watch?v=SVyAjVXbL2c

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে