বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী যোসেফ বিজিবি মহাপরিচালকের ছোট ভাই!

news-image

ফ্রিডম পার্টির নেতা গোলাম মোস্তফা হত্যার দায়ে নব্বইয়ের দশকের ‘শীর্ষস্থানীয় সন্ত্রাসী’ তোফায়েল আহমেদ যোসেফের মৃত্যুদন্ডাদেশ দিয়েছিলেন আদালত। তবে সেই রায়ের আপিলের প্রেক্ষিতে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মামলার অপর আসামি যাবজ্জীবন সাজার আদেশ পাওয়া কাবিল সরকাকে খালাস দিয়েছেন আদালত।
তবে শীর্ষ এই সন্ত্রাসীর অতীত বেশ রহস্যময়। বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ সন্ত্রাসী যোসেফের বড় ভাই।
এছাড়াও যোসেফ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ওয়াদুদ আহমেদের ছোট ছেলে। যোসেফের বড় ভাই হারিস আহমেদের নামও রয়েছে পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায়। হারিস বর্তমানে ভারতে পালিয়ে আছেন বলে ধারণা করা হয়।
জানা যায়, ১৯ বছর আগে যোসেফ যখন গ্রেপ্তার হন, তাঁর নামে ঢাকার বিভিন্ন থানায় তখন চাঁদাবাজি, খুন, অবৈধ অস্ত্র বহনের অভিযোগে অন্তত ১১টি মামলা ছিল। হত্যা মামলা ছাড়া সবগুলোই নিষ্পত্তি হয়ে গেছে।

আমাদের সময়.কম 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে