,

মান্নার রিমান্ড বাতিল, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : রাষ্ট্রদ্রোহের মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার রিমান্ড বাতিল করেছে হাইকোর্ট। তবে প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে আদালত মাহমুদুর রহমান মান্নারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আদশে দেন। তবে রিমান্ড চলার তিনদিনের মাথায় মান্না অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর বাকী সাতদিনের রিমান্ডের বিষয়ে আবারো আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদালত তার রিমান্ড আবেদন মঞ্জুর করেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবী। উক্ত আবেদন শুনানি পর মান্নাকে রিমান্ডে নেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেন হাইকোর্টের বেঞ্চ। আজ (বৃহস্পতিবার) তার রায় ঘোষণা করা হলো।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নার সঙ্গে নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার টেলিফোন আলাপের একটি অডিও ক্লিপ গত ২২ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এতে সারাদেশে আলোচনার ঝড় তুলে। মান্নার সেই টেলিফোন আলাপের ভিডিও ক্লিপ ফাঁসের পর গত ২৪ ফেব্রুয়ারি পুলিশ মান্নাকে গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে