,

দলীয় প্রার্থীদেরও প্রচারণা ১৪ ডিসেম্বর থেকে

news-image

আজ থেকে দলীয় প্রার্থীরা নিজ দলের প্রতীক নিয়ে প্রচারণায় নামার কথা থাকলেও তা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৪ ডিসেম্বর থেকে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গেই তাদের নিজ দলীয় প্রতীক নিয়ে প্রচারণায় নামতে হবে। বুধবার নির্বাচন কমিশনের (ইসি) এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হচ্ছে। এ কারণে যারা দলীয়ভাবে নির্বাচন করছেন, তাঁদের প্রতীক রয়েছে। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তাই প্রার্থীদের মধ্যে যেন বৈষম্য না হয়, এ কারণে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, প্রার্থীরা আচরণবিধি মানছেন কি না, তা দেখার জন্য ১৪ ডিসেম্বর থেকে প্রতিটি পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করবেন। আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে ভ্রাম্যমান আদালত শাস্তি দেবেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ