,

ভয়াল যীশু দিয়ে বড়দিনের গৃহসজ্জা নিয়ে বিতর্ক

news-image

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে বড়দিনকে সামনে রেখে একটি পরিবার তাদের বাড়ির সামনে যীশুর জন্মের দৃশ্য যেভাবে উপস্থান করেছে তা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সিনসিনাটির ওই পরিবারটি যীশুর জন্মের ঘটনাটি কিছু ভাস্কর্য দিয়ে উপস্থাপন করা হয়েছে কিন্তু সবগুলো চরিত্রই বানানো হয়েছে ভূত বা জোমবি হিসেবে। জোম্বি মানে হচ্ছে এক ধরণের ভয়াল কাল্পনিক প্রাণী যাকে বলা যায় 'জীবন্ত হয়ে ওঠা' কোনো মানুষ বা প্রাণীর মৃতদেহ – যা জীবন্ত প্রাণীর মতোই হাঁটাচলা করে।

জ্যাসেন ও আমান্ডা ডিক্সন যে জোম্বি যীশু দিয়ে তাদের বাড়ির সামনের দিকটা সাজিয়েছেন – তাতে যীশুকে দেখা যাচ্ছে ধারালো দাঁতওয়ালা একটি ভৌতিক প্রাণী হিসেবে – যার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। যীশুর জন্ম সংবাদ শনে আগত জ্ঞানী লোকদেরও দেখা যাচ্ছে ভূত হিসেবে। স্থানীয় কাউন্সিল এ নিয়ে আপত্তি তুলেছে। ওই এলাকার খ্রীষ্টান সংগঠনগুলোও এর তীব্র নিন্দা করেছে। কিন্তু ডিক্সন দম্পতি তা উপেক্ষা করেছেন।

তারা বলছেন, আমরা নাস্তিক নই। ফেসবুকে তারা তাদের এই কাজকে একটি অসাধারণ শিল্পকর্ম এবং পৃথিবীর প্রথম জোমবি যীশু বলে আখ্যায়িত করেছেন। তবে নিউইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে স্থানীয় স্কায়ামোর কাউন্সিলের আইন ভঙ্গ করার দায়ে তাদের ৫০০ ডলার জরিমানা হতে পারে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ