শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইক নির্যাতনের মুখে পড়তে যাচ্ছেন পৌরবাসী

news-image

 জেলার গাংনী পৌর নির্বাচনে এবার মাইক ব্যবহার হবে প্রায় আড়াইশ। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের ৪৫ জন প্রার্থীর জন্য প্রতি ওয়ার্ডে একটি করে মাইক ব্যবহারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। ক্ষুদ্র আয়তনের স্বল্প ভোটারের গাংনী পৌর এলাকায় এতগুলো মাইক বাজানো হলে চরম শব্দ দূষণের আশঙ্কা করছেন পৌরবাসী। 

গাংনী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে সাত, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৬ ডিসেম্বর যাবাই-বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়। বর্তমানে এ তিন পদে ৪৫ প্রার্থী মাঠে রয়েছেন। 

ইসির আচরণবিধিতে মেয়র প্রার্থীরা প্রতিটি ওয়ার্ডে একটি করে মাইক প্রচারের জন্য ব্যবহার করতে পারবেন। যা দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত বাজানো যাবে। এছাড়াও সাধারণ কাউন্সিলররা স্ব-স্ব ওয়ার্ডে একটি করে এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরা তাদের তিনটি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে মাইক প্রচারের জন্য বাজাতে পারবেন। 

এছাড়াও মেয়র প্রার্থীরা প্রতিটি ওয়ার্ডে পথসভার জন্য আরো একটি করে এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলররা স্ব-স্ব ওয়ার্ডে পথসভার জন্য আলাদা একটি করে মাইক ব্যবহার করতে পারবেন। যদি মাঠে থাকা ৪৫ জন প্রার্থী ৯টি ওয়ার্ডে একসঙ্গে প্রচার ও পথসভা করেন তাহলে মাইকের সংখ্যা দাঁড়াবে ২৪২টি। আর নির্বাচনে মাইক মানেই উচ্চস্বরে গলাফাটিয়ে বক্তব্য কিংবা মিছিল-স্লোগান। তাহলে শব্দদূষণ কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে তা সহজেই অনুমেয়। ১৪ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হলেই শুরু হবে এ মাইক যুদ্ধ।
 
২০০১ সালে গঠিত গাংনী পৌরসভার আয়তন মাত্র ১৭ দশমিক ১২ বর্গকিলোমিটার। নয়টি ওয়ার্ডে জনসংখ্যা প্রায় ৪০ হাজার। আর ভোটার মাত্র ১৭ হাজার ৫৫৭ জন। স্বল্প সংখ্যক এই ভোটারদের জন্য এতগুলো মাইক বরাদ্দ অপ্রয়োজনীয় বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের মেহেরপুর জেলা উপদেষ্টা সিরাজুল ইসলাম। 

তিনি বলেন, ‘এতে প্রার্থীদের শুধু নির্বাচনী ব্যয় বৃদ্ধিই হবে না, মাইক নির্যাতনের মুখে পড়তে যাচ্ছেন পৌরবাসী। পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষণার আগে ইসি থেকে বারবার বলা হয়েছিল প্রার্থীদের নির্বাচনী ব্যয়ভার কমানো হবে। কিন্তু যেভাবে মাইক ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে তাতে মাইকের পেছনে প্রার্থীদের খরচের একটি বড় অংশ ব্যয় হবে। বিষয়টি ভেবে দেখার জন্য ইসির দৃষ্টি আকর্ষণ করেন এই সুশীল সমাজ প্রতিনিধি।  

গাংনীর বিভিন্ন ডেকোরেটর ব্যবসায়ী সূত্রে জানা গেছে, এবার মাইকের জোগান দিতে তারা হিমশিম খাচ্ছেন। পড়ে থাকা ভাঙাচোরা মাইকগুলো এখন ঠিকঠাক করে কোনোমতে বাজানোর উপযোগী করা হচ্ছে। তবে মেহেরপুর পৌরসভা নির্বাচন প্রথম দফায় না হওয়ায় মেহেরপুর শহরের ব্যবসায়ীদের কাছ থেকে মাইক সংগ্রহ করা হচ্ছে। মনোনয়নপত্র দাখিলের পর থেকেই সবগুলো মাইক বুকিং শেষ। প্রতিদিন অনেক প্রার্থী মাইকের জন্য এসে ফিরে যাচ্ছেন। অন্যবারের চেয়ে এবার মাইক ভাড়াও বেড়েছে বলে জানান মাইক ব্যবসায়ীরা। 

এদিকে, আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক পর্যায়ে বার্ষিক পরীক্ষা চলছে। এ অবস্থায় মাইকের এমন ব্যবহার হলে ছাত্রছাত্রীদের পরীক্ষা প্রস্তুতিতে চরম বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু। 

তিনি জানান, সারা বছর শহরে বিভিন্ন প্রকার মাইকিংয়ের অত্যাচারে জনজীবন অতিষ্ট। সেখানে নির্বাচনে এতগুলো মাইক ব্যবহার হলে তা ছাত্রছাত্রীদের লেখাপাড়ার ক্ষতি হবে। গাংনী পৌর এলাকায় অন্তত দেড় থেকে দুই হাজার এসএসসি পরীক্ষার্থী রয়েছেন বলেও জানান এই প্রধান শিক্ষক। 

গাংনী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বদরুল আলম জানান, মাইক ব্যবহারের বাড়তি টাকা খরচ হবে। ২০১১ সালের পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মাইক ব্যবহার নিষিদ্ধ ছিল। এবার অনুমতি থাকায় তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাইক ব্যবহার করবেন। এ কারণে তাকেও মাইক ব্যবহার করতে হবে। 

এদিকে গত ৫ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন মাইক ব্যবহারের সতর্ক থাকার বিষয়ে প্রার্থীদের পরামর্শ দেন। মাইকের শব্দ যাতে একটি সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়ে সব প্রার্থীর সহযোগিতা কামনা করেন তিনি। 

গাংনী পৌরসভা নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা গাংনী উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন জানান, পৌরসভা নির্বাচনী আচরণবিধিতে সকল পদের প্রার্থীদের মাইক ব্যবহারের অনুমতি রয়েছে। তবে আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। উচ্চশব্দে মাইক না বাজানোর জন্য সকল প্রার্থীকে সকর্ত করা হয়েছে বলে জানান তিনি।

চনে এবার মাইক ব্যবহার হবে প্রায় আড়াইশ। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের ৪৫ জন প্রার্থীর জ c প্রতি ওয়ার্ডে একটি করে মাইক ব্যবহারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। ক্ষুদ্র আয়তনের স্বল্প ভোটারের গাংনী পৌর এলাকায় এতগুলো মাইক বাজানো হলে চরম শব্দ দূষণের আশঙ্কা করছেন পৌরবাসী। 