বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষের ২২৩ প্রার্থী বৈধ, বাতিল ১২ জনের

news-image

নিউজ ডেস্ক : পৌরসভা নির্বাচনে বিএনপির ১২ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর দলের ২৩৫টি মেয়র প্রার্থীর মধ্যে ২২৩ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহজাহান বলেন, ‘বিএনপির ১২ জন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিলের প্রসঙ্গে নির্বাচন কমিশন যৌক্তিক কারণ দেখাতে পারেননি। তাই আমরা মনে করি, নির্বাচন কমিশন কোনো কারণ ছাড়াই বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে।’

‘প্রার্থী বাতিলে আপনারা কি আপিল কিংবা আইনি লড়াই করবেন?’ এ প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘অবশ্যই আমরা এর বিরুদ্ধে আপিল করবো।’

শাহজাহান জানান, বিএনপির মেয়র প্রার্থীদের মধ্যে সিলেট জেলায় একজন, মুন্সীগঞ্জে একজন, গোপালগঞ্জে একজন, ঝিনাইদাহে একজন, মাদারীপুরে একজনসহ মোট ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে ২৩৫ মেয়র প্রার্থীর মধ্যে বিএনপির ২২৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ঘোষিত তফসিল অনুযায়ী ২৩৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের নির্দেশে মংলা ও মানিকগঞ্জের সিংগাইর পৌর নির্বাচন স্থগিত করা হয়। পরে অবশ্য আপিল করে নির্বাচনে আসে সিংগাইর পৌরসভা। সে হিসাবে আগামী ৩০ ডিসেম্বর ২৩৫ পৌরসভায় ভোট হবে। 

এদিকে গত রোববার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান