,

নিঃশেষের পথে বিএনপি : এরশাদ

news-image

লালমনিরহাট প্রতিনিধি : বিএনপি এখন নিঃশেষের পথে রয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
 
তিনি বলেন, ‘যে বিএনপি একদিন জাতীয় পার্টিকে নিঃশেষ করার চক্রান্ত করেছিল, জাতীয় পার্টির নেতাকর্মীদের জেলে পুরে ছিল, আমাকে সপরিবারে জেলে পাঠানো হয়েছিল- সেই বিএনপিই আজ নিঃশেষের পথে।’
 
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার দিনহাটায় পৈতৃকবাড়িতে তিন দিনের ব্যক্তিগত সফরে যাওয়ার প্রাক্কালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্টে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
 
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এইচ এম এরশাদ, তার ছেলে এরিক এরশাদ, ছোট ভাই ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদের, ব্যক্তিগত সহকারী আব্দুল ওহাব ও গাড়ি চালক আব্দুল মান্নান ভারতে যান। এর আগে বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার এনামুল হকের আমন্ত্রণে তার কার্যালয়ে চা-চক্রে মিলিত হতে কিছুক্ষণ যাত্রা বিরতি করেন তিনি।
 
এরশাদ বলেন, ‘দেশবাসী নিরাপত্তা চায়। শান্তিতে বাস করতে চায়। কিন্তু মানুষের নিরাপত্তার অভাব। মানুষের মনে শঙ্কা- আগামী দিন কী হবে?’
 
৩০ ডিসেম্বর পৌরসভা পরিষদের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করার কারণে যদি আওয়ামী লীগের সকল প্রার্থী হেরেও যায়, তাতেও সরকারের ক্ষমতা যাবে না। বরং নির্বাচন যদি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়, তাহলে সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে। কিছু পৌরসভায় মেয়র প্রার্থী দেওয়া হয়েছে। অনেক প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ার সময় হুমকি-ধামকিও দেওয়া হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক বিভ্রান্তি রয়েছে।’
 
তিনি বলেন, নবম শ্রেণি পাসের পর তিনি ভারত থেকে বাংলাদেশে চলে আসেন। সেখানে তার দাদা-দাদির কবরসহ অনেক স্মৃতি রয়েছে। তার চাচাত ভাই মোছাব্বের হোসেন, তোজাম্মেল হোসেন ও আহসান হাবীবদের সঙ্গে দেখা করবেন। মায়ার টানেই সেখানে যাচ্ছেন।
 
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চাচাত ভাইয়ের মেয়ের বিয়েতে অংশ নিতেই তার এই সফর।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ