বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ ডিসেম্বর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

news-image

ভারতের আগরতলায় পৌরসভা নির্বাচন উপলক্ষে বুধবার (৯ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
 মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দরের সহকারী শুল্ক কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।তবে এসময় দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি বন্দর কার্যক্রম শুরু হবে।

এ জাতীয় আরও খবর