বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে বর্জন : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না এমন আশঙ্কা থাকলেও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে বিএনপি পৌর নির্বাচনে অংশ নিচ্ছে।

মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক যৌথ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে আশা করি না। আমাদের অতীত অভিজ্ঞতা, বিগত ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন এবং সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতা থেকে বুঝা যায় এ নির্বাচন সুষ্ঠু হবে না। পরিস্থিতি বিবেচনা করে পৌর নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিএনপি।
এসময় তিনি দলের নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর সারাদেশে ৫ হাজার বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এসময় বিজয় দিবস উপলক্ষে ১৫ দিনের বিএনপির কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে ১৬ ডিসেম্বর রাজধানীতে বর্নাঢ্য র‍্যালির আয়োজন করেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারোয়ার, ফজলুল হক মিলন, দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি এম এ মালেক, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান, স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক মো. আক্তারুজ্জামান বাচ্চু, ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে