বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি লিটনের জামিনের মেয়াদ ১৭ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি

news-image

গাইবান্ধা : জেলার সুন্দরগঞ্জে চতুর্থ শ্রেণীর ছাত্র শিশু শাহাদত হোসেন সৌরভকে (৯) গুলি করে হত্যা প্রচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় স্থানীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের জামিনের মেয়াদ ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

মঙ্গলবার সুন্দরগঞ্জ আমলী আদালতে এমপি লিটন হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মনিরুজ্জামান শিকদার এ আদেশ দেন।

এর আগে গত ৮ নভেম্বর তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুল হাসান ইউসুফ। সংসদে যোগ দেয়ার জন্য তিনি জামিন পেয়েছিলেন।  

উল্লেখ্য, গত ২ অক্টোবর ভোরে স্থানীয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র সৌরভকে গুলি করে এমপি লিটন। এ ঘটনায় সৌরভের বাবা সাজু মিয়া সুন্দরগঞ্জ থানায় মামলা করলে ওই মাসের ১৪ তারিখে পুলিশ ঢাকার উত্তরা থেকে এমপি লিটনকে আটক করে। পরের দিন গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত এমপি লিটনকে কারাগারে পাঠায়।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে