বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ভারতীয় ২ শিখ নাগরিককে কোপালো দুর্বৃত্তরা

news-image

চট্টগ্রাম : চট্টগ্রামে বেড়াতে আসা ২ ভারতীয় নাগরিক দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। জখম দুজন হলেন- যোগিন্দর সিং (৪৫) ও অমরজিৎ সিং (৫৫)। আহত অবস্থায় তারা এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের টেরিহাট এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের পাঞ্জাব থেকে শিখ সম্প্রদায়ের ৩২ জন  বাংলাদেশে এসেছিলেন বিভিন্ন মন্দির-উপাসনালয় দর্শন করতে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) একেএম হাফিজ আক্তার বলেন, ভারতের পাঞ্জাব থেকে চট্টগ্রামের চকবাজারস্থ শিখ মন্দির দেখতে এসেছিলেন ৩২ সদস্যের একটি দল। তারা চারটি হাইচ মাইক্রোযোগে ঢাকায় যাওয়ার পথে সীতাকুণ্ডের টেরিহাটে ডাকাতের কবলে পড়েন। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। এ ছাড়া তাদের কাছ থেকে টাকা আর মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পুলিশি প্রহরায় ঢাকায় পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। জানা যায়, গত ৮ ডিসেম্বর চট্টগ্রামের চকবাজার জয়নগরের গুরুদুয়ারা শিখ মন্দির পরিদর্শনে আসেন। সেখান থেকে সোমবার রাতে চারটি হাইচ মাইক্রোযোগে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের টেরিহাট এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে তাদের গাড়িবহরে ডাকাতদল হানা দেয়। এ সময় তারা প্রথমে গাড়ির যাত্রীদের কাছ থেকে ৪৫ হাজার ভারতীয় রুপি ও বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

মঙ্গলবার তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন গুরুদুয়ারা নানক মন্দির পরিদর্শনের কথা ছিল।ভারতীয় নাগরিকদের দলের সদস্য নারায়ণ রবি দাশ পাপ্পু বলেন, আমাদের  ৪টি মাইক্রোবাসের গতিরোধ করে দুর্বৃত্তরা। প্রথমে গাড়িতে ঢিল ছোড়ে তারা। এরপর রাস্তার ওপর গাছের গুড়ি ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে তাদের। পরে দুজনকে এলোপাথাড়ি কুপিয়ে নগদ ৪৫ হাজার ভারতীয় রুপি, মোবাইল নিয়ে পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ