বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজকাল খালেদার ডাকেও সাড়া পাওয়া যায় না

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকেও আজকাল সাড়া পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। 

তিনি বলেন, ‘খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কিন্তু সে ডাকেও আজকাল সাড়া পাওয়া যায় না।’ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন তাই করা উচিৎ বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সাবেক মুখ্যমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

অন্যদিকে দেশ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সমঝোতার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপদেস্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

মাহবুব হোসেন বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে দুর্দশা দেখা দিয়েছে। হত্যা গুম চলছে। সমঝোতার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে চলমান সঙ্কটের সমাধান করতে হবে।’

চেয়ারপারসনের এই উপদেস্টা বলেন, ‘টেলিভিশনে সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্য দেখলে মনে হয় সোনার বাংলায় রয়েছি। কিন্তু বাস্তবে আমরা করুন অবস্থায় রয়েছি।’ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সঙ্কট সমাধান করতে হবে বলেও মনে করেন তিনি।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউল হক জিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে