,

আজ কুমিল্লা মুক্ত দিবস

news-image

 ১৯৭১ সালের ৮ ডিসেম্বর বৃহত্তর কুমিল্লা পাকিস্তানী হানাদার বাহিনীর কালো থাবা থেকে মুক্ত হয়। তাই ঐ দিন মুক্তিযোদ্ধা, মিত্র বাহিনী ও কুমিল্লা সর্বস্তরের মানুষ আনন্দ উাল্লাসে মেতে উঠে। সর্বত্রই ছিল নতুন প্রাণের আনন্দ।
মানুষের জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে কুমিল্লা। তাদের হাতে শোভা পাচ্ছিল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানের শক্তি। অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অর্জিত এ স্বাধীনতা কুমিল্লাবাসীর মাঝে নতুন ভাবে বেঁেচ থাকার প্রেরণা সৃষ্টি করে।
৭ ডিসেম্বর মুক্তিবাহিনী ঢাকার সাথে ময়নামতির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এদিকে লাকসামের ঘাঁটি রক্ষায় পাকিস্তান বাহিনী মরিয়া হয়ে উঠে। পাকিস্তান বাহিনীর ২২ বেলুচ রেজিমেন্ট কুমিল্লা বিমানবন্দর (বর্তমানে কুমিল্লা ইপিজেড) সংলগ্ন সীমান্তবর্তী স্থানে অবস্থান গ্রহন করে। ৭ ডিসেম্বর মুক্তিবাহিনীর সাথে পাকিস্তান বাহিনীর সংর্ঘষ হয় এবং এই সংঘর্ষে মুক্তিবাহিনীর ২৭ জন যোদ্ধা শহীদ হয়। পরাজিত পাকিস্তান বাহিনী পিছু হটে এবং সেনানিবাসে অবস্থান নেয়। মুক্তিবাহিনী মুক্ত কুমিল্লা প্রবেশ করতে থাকে এবং ৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা কুমিল্লা মুক্ত দিবস উদযাপন করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে