,

নিজামীর পক্ষে আপিলের যুক্তিতর্ক উপস্থাপন

news-image

নিউজ ডেস্ক : নবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের ওপর ফাঁসির রায়ের পক্ষে রাষ্ট্রপক্ষের দেওয়া যুক্তিখণ্ডন শুরু করেছেন আসামি পক্ষের আইনজীবীরা।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চে তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি উপস্থাপনে আজই শেষ হবে নিজামীর আপিল শুনানি।
রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম।
বেঞ্চের অন্য তিন সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালতে নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট এস এম শাহজাহান।
এর আগে গতকাল ৭ ডিসেম্বর নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।
গত ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
আগামী ৮ ডিসেম্বর পাল্টা যুক্তিতর্ক উপস্থানের জন্য দিন ধার্য করা হয়েছে।
মতিউর রহমান নিজামীকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে খালাস দাবি করেন তার আইনজীবীরা।
এর আগে গত ২৫ নভেম্বর আদালত ৩০ নভেম্বর, ১ ডিসেম্বর ও ২ ডিসেম্বর এই তিন দিন নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ। আর ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করবেন। এরপর পাল্টা যুক্তি উপস্থাপন করবেন আসামি পক্ষ।
নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানান, আমরা যেসব প্রমাণ ও যুক্তি আদালতে উপস্থাপন করেছি আশা করি মতিউর রহমান নিজামী খালাস পাবেন। তারপরও আদালত যদি আমাদের সেই যুক্তিতর্ক ও প্রমাণ আমলে না নেন তাহলে আসামির বয়স ও শারীরিক সক্ষমতা দেখে তার সর্বচ্চো শাস্তি কমানোর বিষয়টি বিবেচনা করেন আমরা  তাই কামনা করি।
এদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানিয়েছেন, আসামিপক্ষের আইনজীবীরা শাস্তি কমানোর বিষয়টি আদালতের দৃষ্টিতে আনার মধ্য দিয়ে এই প্রথম কোন মানবতাবিরোধীর অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন বলে আমরা মনে করি। তবে তিনি জানান, আমরা আশা করি আসামির সর্বোচ্ছ শাস্তি আপিলেও বহাল থাকবে।
২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন নিজামী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ