,

নানা দুর্দশায় ভারতের কারাগারে ৪০ বাংলাদেশি

news-image

নানা দুঃখ আর দুর্দশায় দিন কাটাচ্ছেন ভারতের মেঘালয় প্রদেশের বিভিন্ন কারাগারে আটক থাকা ৪০ বাংলাদেশি। অনেকেরই শাস্তির মেয়াদ শেষ হয়ে গেলেও আটকে রয়েছেন সেখানে।
আত্মীয় স্বজনরাও দেখা করতে আসেন না তাদের সাথে। অনেকে দরিদ্র হওয়ার কারণে বিনামূল্যে তাদের পক্ষে কোনো আইনজীবীও আদালতে দাঁড়ান না।
প্রদেশটির গণমাধ্যম শিলং টাইমস জানিয়েছে, এসব বন্দিদের মধ্যে ১৬ জন আছে শিলংয়ের কারাগারে, ২৩ জন তুরা এবং একজন আছে জোয়াইয়ের কারাগারে।
এসব বন্দিদের মধ্যে আছেন বাংলাদেশের রাজনীতিবিদ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও।
কারা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বাংলাদেশি ওইসব বন্দির খুব সামান্য জনেরই আত্মীয় স্বজনরা তাদের খোঁজ খবর নিতে আসে।
বেশিরভাগ বন্দির বিরুদ্ধে মামলা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টার। তবে অনেকের বিরুদ্ধে জাল ভারতীয় মুদ্রা চোরাচালান, মাদক ও অস্ত্র মামলাও রয়েছে।
তুরা কারাগারে থাকা ২৩ বন্দির মধ্যে ১৮ জনের মামলা বিচারাধীন আছে এবং বাকি পাঁচ জন বিভিন্ন মেয়াদের শাস্তি ভোগ করছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বীকার করেন, দ-প্রাপ্ত অনেকেরই শাস্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাদের কারাগারে থাকতে হচ্ছে। লম্বা আনুষ্ঠানিক প্রক্রিয়ার কারণে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না বলেও জানান তুরা জেলের এক কর্মকর্তা।
সেখানকার স্থানীয় এক পাবলিক প্রসিকিউটর আই.সি. ঝা জানান, বিএসএফের বাংলাদেশি গ্রেফতারের বিষয়টি উদ্বেগজনক। যেসব বিএসএফ কর্মকর্তারা তাদের গ্রেফতার করে এবং বিভিন্ন অবৈধ জিনিস জব্দ করে তাদের ঘনঘন বদলির কারণে মামালার কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
তবে বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যেসব বাংলাদেশি ধরা পড়ে তাদের বিষয়ে মামলা করে তা পুলিশের কাছে হস্তান্তর করা বিএসএফের কাজ।
তিনি স্বীকার করেন, একবার বিএসএফ দুই বাংলাদেশিকে ফেরত দিতে চাইলে বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে আনতে অস্বীকার করে। বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের জানায়, বিষয়টি সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানোর পর এ বিষয়ে তারা পদক্ষেপ নেবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে