একাত্তরে বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে : হিনা জিলানি
নিউজ ডেস্ক : পাকিস্তানের মানবাধিকারকর্মী হিনা জিলানি বলেছেন, অধিকাংশ পাকিস্তানি নাগরিক মনে করেন, একাত্তরে বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে।
রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশে দক্ষিণ এশীয় শান্তি মিশনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হিনা জিলানী বলেন, একাত্তরে বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে বলেই মনে করে অধিকাংশ পাকিস্তানি। সাধারণ পাকিস্তানিরা সেই সময়ের কট্টরপন্হী সরকারেরও কঠোর সমালোচনা করেন। তারা বলেন, ওই সরকারের অন্যায় অত্যাচার অবিচার থেকে আত্মরক্ষার জন্যই সেই সময় বাংলাদেশর নাগরিকরা মুক্তির যুদ্ধি নেমে ছিলো।
এসএএইচআরের চেয়ারপারসন হিনা জিলানি আরো বলেন, 'বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে এগিয়েছে। কিন্তু বিভাজনের ফলে সম্পূর্ণ সাফল্য পাচ্ছে না। এ সমস্যা শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশীয় অঞ্চলের। অঞ্চলের বহুমাত্রিকতার কারণে জনগণের সকল স্বপ্নপূরণ হচ্ছে না। ফলে চরমাবস্থা ও অসহিঞ্চুতার মতো ঘটনা ঘটছে। সেক্ষেত্রে দেশগুলোর সরকারকে জনগণের ইচ্ছাকে প্রাধাণ্য দিয়ে শান্তির পথে হাঁটতে হবে।'
দক্ষিণ এশীয় অঞ্চলে অভ্যন্তরীণ সংঘাত ও দীর্ঘমেয়াদী উত্তেজনার বিরুদ্ধে এসএএইচআর আয়োজিত দক্ষিণ এশীয় শান্তি মিশনের আয়োজন করা হয়েছে। যার সূত্রপাত ঘটেছে রোববারের সংবাদ সম্মেলনের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএএইচআর'র বাংলাদেশ ব্যুরো প্রধান অ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকারকর্মী খুশি কবির, অধ্যাপক ড. আসিফ নজরুল, অধ্যাপক ড. সাদেকা হালিম প্রমুখ। উপস্থিত ছিলেন ভারতবাদে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রতিনিধিরাও।











