বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফখরুলকে বরণ করলো নেতারা

news-image

অনেকদিন পর দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই তাকে ফুল দিয়ে বরণ করে নিতে ভুল করেনি দলের নেতাকর্মীরা। 

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে প্রবেশ করেন। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুলে দিয়ে বরণ করে নেন। 

গত ১ ডিসেম্বর নাশকতার তিন মামলায় মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর আজ প্রথম তিনি নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। এদের মধ্যে অনেকেই ব্যক্তিগতভাবেও মির্জা ফখরুলকে ফুল দিয়ে বরণ করেন।

সংবাদ সম্মেলনে অংশ নেয়ার জন্যই মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তবে গতকাল রাতে সাংবাদিকদের এসএমএস করে জানানো হয় মির্জা ফখরুল রোববার কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে