বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবাহিনীকে সমৃদ্ধ করতে নানা যুগান্তকারী পদক্ষেপ সরকারের

news-image

নানা অর্থনৈতিক প্রতিকূলতা থাকলেও বিমানবাহিনীর আধুনিকায়নে সরকার কখনো কার্পণ্য করেনি এবং ভবিষ্যতেও করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, সামনে বিমানবাহিনীতে আরও উন্নত সরঞ্জাম ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক বিমানবাহিনী গড়তে কাজ করে যাচ্ছে সরকার।
  
রোববার সকালে কুর্মিটোলা বিএএফ ঘাঁটিতে বিমানবাহিনীতে প্রশিক্ষণ যুদ্ধবিমান ও হেলিকপ্টার সংযোজন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বিমানবাহিনীকে সমৃদ্ধ করতে বর্তমান সরকার যুগান্তকারী নানা পদক্ষেপ নিয়েছে। চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক বিমানবাহিনী গড়তেও কাজ করে যাচ্ছে সরকার।’

শেখ হাসিনা বলেন, ‘স্বাধীন দেশের জন্য বিমানবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিশাল সামুদ্রিক এলাকায় বিমানবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ 

নতুন এসব প্রশিক্ষণ যুদ্ধবিমান ও হেলিকপ্টার এ বাহিনীর অপারেশনাল ক্ষমতা আরো বাড়িয়ে দেবে, যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিমানবাহিনীকে মনে রাখতে হবে, আমরা বিজয়ী জাতি। আমরা কারো কাছে হার মানি না। আমরা বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে চলব। আমরা সব সীমাবদ্ধতা অতিক্রম করে আমাদের উত্তরোত্তর সাফল্যের মাধ্যমে আত্মমর্যাদা নিয়ে বিশ্বের বুকে সমৃদ্ধ জাতি হিসেবে স্থান করে নেব। এজন্য বিমানবাহিনীর ভূমিকা রয়েছে।’

এ সময় দেশকে এগিয়ে নিতে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন