বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদের খতিবকে কোপাল দুর্বৃত্তরা

news-image

 রাজধানীর কলাবাগান লেকভিউ মসজিদের খতিব মুফতি সাদিকুর রহমানকে (২৮) কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে পাণ্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার টামটার স্থানীয় চৌমুহনী বাজারে মুফতি সাদিকুরকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

জানা গেছে, চান্দিনা উপজেলার টামটায় মুফতি সাদিকুর রহমানের একটি ধর্মীয় প্রতিষ্ঠান আছে। সেখানে এক এতিমখানায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য তিনি বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। চৌমুহনী বাজারের কাছে এলে দুর্বৃত্তরা পেছন থেকে কুপিয়ে পালিয়ে যায়। তার মুখ ও মাথায় উপর্যুপরি কোপায় তারা। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় গৌরীপুর হাসপাতালে ভর্তি করেন।

আহত মুফতি সাদিকুরের ভাই আবদুল আহাদ জানান, গৌরীপুর হাসপাতাল কর্তৃপক্ষ আহতের অবস্থা গুরুতর বিবেচনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। রাত দেড়টার দিকে তাকে ঢামেকে নিয়ে আসা হয় এবং সেখানেই চিকিৎসা দেয়া হয়। তার মুখ ও মাথায় কমপক্ষে ১৫-১৬টি সেলাই দেয়া হয়েছে।

রোববার সকাল ৬টায় মুফতি সাদিকুরকে আরও উন্নত চিকিৎসার দেয়ার জন্য পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

তবে কী কারণে বা কারা এ হামলা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি আবদুল আহাদ। তিনি জানান,টামটায় আমার ভাইয়ের একটি প্রতিষ্ঠান ছিল। সেখানে এক এতিমখানায় দোয়া মাহফিলে যাওয়ার উদ্দেশে তিনি বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা কুপিয়ে তাকে গুরুতর আহত করে।’

তিনি বলেন, ‘পূর্বশত্রুতার জেরে এ হামলা হতে পারে। তার প্রতিষ্ঠানেও অনেকের সাথে মতপার্থক্য রয়েছে। এসব নিয়েও হামলা হতে পারে।’ জমিজমা নিয়েও পূর্বশত্রুতা আছে বলে জানান তিনি।

তবে হামলায় দায়ী কারা এ ব্যাপারে সুস্পষ্টভাবে কিছু বলতে চাননি আবদুল আহাদ। তিনি বলেন, ‘বললে অনেক কিছু বলতে পারি। কিন্তু বলছি না। আমাদের রাষ্ট্রব্যবস্থা ভাল না।’ 

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। আহতের ভাই আবদুল আহাদ বলেন, ‘আমরা স্থানীয় সেলিম চেয়ারম্যান ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তির কাছে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছি, যাতে আর কোনো হামলা না হতে পারে।’

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে