,

সরকারের সঙ্গে আলোচনায় বসলো ফেসবুক

news-image

 ফেসবুকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে সরকার। চিঠি পাঠানোর ষষ্ঠ দিনে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় বসলো ফেসবুক।

রোববার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কনরফারেন্স কক্ষে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফেসবুকের পক্ষে অংশ নিয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ক পাবলিক পলিসি ম্যানেজার দিপালী লিবারহেন এবং রাজনৈতিক ও আইন বিষয়ক উপদেষ্টা ও পরামর্শক বিক্রম লাং। এছাড়া বিটিআরসি, এনটিএমসিসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

এর আগে শনিবার রাতে ঢাকায় এসেছেন ফেসবুকের এই দুই কর্মকর্তা। সাইবার সন্ত্রাস ও হয়রানি রোধে কন্টেন্ট নিয়ন্ত্রণ ও তথ্য আদান প্রদানে সহযোগিতার জন্য একটি চুক্তি করতে আগ্রহ জানিয়ে গত ৩০ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এর পরের দিনই চিঠির উত্তর পাঠায় কর্তৃপক্ষ। এতে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে