বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেজাল জ্বালানি তেলে সয়লাব পেট্রল পাম্পগুলো (ভিডিও)

news-image

সরকারি ডিজেল-পেট্রল-অকটেন না কিনেও মাসের পর মাস জ্বালানি তেল বিক্রি করছে অন্তত: ১০টি পেট্রল পাম্প। আর দেড় শতাধিক পাম্প আছে, যাতে সরকারি ডিপো থেকে যে পরিমান তেল নেওয়া হয় বিক্রি হয় তার চেয়ে ঢের বেশি। সরকারি তেলের সাথে গ্যাস ক্ষেত্রের কমদামি তলানি বা কনডেনসেট মিশিয়ে বিক্রির কারণে জ্বালানি তেল খাতে এই নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অনুসন্ধানে ধরা পড়েছে।
আসল অকটেন, ভেজাল অকটেন, যাতে মেশানো কনডেনসেট। মাস তিনকে আগে রাজধানী একটি পাম্প থেকে অকটেন নিয়ে খুলনায় যাওয়ার সময় মাঝপথে আটকে যায় এক ব্যবসায়ির জিপ। পরে পরীক্ষায় মিলেছে ৯৫ অকটেনের পরিবর্তে নিম্নমানের অকটেন দেওয়া হয় ওই জিপে। এটি যশোরের তারাগঞ্জ বাজারের একটি পেট্রল পাম্প। রাষ্ট্রায়ত্ব সংস্থা মেঘনা পেট্রোলিয়াম থেকে গেল মার্চ থেকে আগস্ট এক লিটার জ্বালানিও নেয়নি এ পাম্প। তারপরও পাম্পে প্রতিদিন তেল বিক্রি হচ্ছে “োরছে।

যশোর,খুলনা,বরিশাল, গোপালগঞ্জ, বাগেরহাটসহ দেশের বহু জায়গার পেট্রল পাম্পে একই চিত্র মিলেছে বিপিসির অনুসন্ধানে। এমন কি বাংলাদেশ জ্বালানি পরিবেশক সমিতির সভাপতি সাজ্জাদুল ইসলামের কাবুলের দশটির বেশি পাম্পের তেল বিক্রি নিয়ে প্রচুর অনিয়ম পেয়েছে বিপিসি। ভিন্নভাবে তিনি স্বীকার ও করেন এ অনিয়মের কথা। তবে সরদার ফিলিং স্টেশনের ম্যানেজার অভিযোগ অস্বীকার করেন। ভেজাল আর চোরাই তেলের দাপটে কমে গেছে সরকারের অকটেন, পেট্রল আর ডিজেল বিক্রির পরিমান। এ নিয়ে চিন্তিত নির্ধারকরাও।

এ বিশৃঙ্খলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের যানবাহনখাত। বিশেষ করে অকেটন, পেট্রল এবং ডিজেল চালিতগাড়ির যন্ত্রপাতি নষ্ট হচ্ছে বেশি। বিভিন্ন সূত্রগুলো বলছে, গত মার্চে সরকার বেসরকারি রিফাইনারি থেকে পেট্রল, অকটেন এবং ডিজেল কেনার দাম কমিয়ে দিয়েছে। আর তাতে সরকারি ডিপোর তেলের দামের সাথে বেসরকারি রিফাইনারির তেলের দামে দেখা দেয় বড় ব্যবধান। এ কারণে বেসরকারি রিফাইনারি কনডেনসেট পরিশোধন করে জ্বালানি তেল বানানো অনেকটা বন্ধই রেখেছে। অনেকে যোগসাজশের মাধ্যমে সরাসরি কনডেনসেট মিশিয়ে দিচ্ছে পেট্রল পাম্পের তেলে। জ্বালানি তেলের এই ভেজাল ব্যবসা যানবাহনের নষ্ট পাশাপাশি বিপন্ন করছে আশপাশের পরিবেশকেও।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে