বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়নপত্র বাতিল : আ.লীগের বিদ্রোহীর মৃত্যু

news-image

টাঙ্গাইল : প্রার্থিতা বাতিল হওয়ায় জেলার গোপালপুর পৌরসভা নির্বাচনে মেয়রপদের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. এনামুল হক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। 

 

 

শনিবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হককে মৃত ঘোষণা করেন। 

 

 

এনামুল হক গোপালপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গোপালপুর পৌর নির্বাচনে মেয়রপদে তিনি দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হন। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।  

 

 

গোপালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুল হুদা জানান, স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের সমর্থনকারী ভোটারের স্বাক্ষর গড়মিল হওয়ায় যাচাই-বাছাইয়ে তিনি বাদ পড়েছেন। তার সমর্থনকারী ভোটারের স্বাক্ষর না দিয়ে সমর্থনকারীর মায়ের স্বাক্ষর দেয়া হয়।

 

 

স্থানীয়রা জানান, নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নিশ্চিত হয়ে এনামুল হক বিকেলে বাড়ি ফেরেন। বিকেল সোয়া ৫ টার দিকে হঠাৎ করেই তিনি বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। 

 

 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুল ইসলাম এনামুল হককে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে