,

ছেলে শিশুর পেটে মেয়ে শিশু!

news-image

অবিশ্বাস্য হলেও সত্য। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাসের ছেলে শিশুর পেটে মেয়ে বাচ্চার ভ্রুণ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সসহ পুরো হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার অস্ত্রপচার করে শিশুটির পেট থেকে মেয়ে বাচ্চার ভ্রুণ বের করে চিকিৎসকরা। মেয়ে শিশুটির হাত, পা এবং মাথাসহ সব অঙ্গ রয়েছে। এ ঘটনাকে বিরল বলে আখ্যায়িত করেছেন চিকিৎসকরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. বাবুল কুমার সাহার নেতৃত্বে ছয়জন চিকিৎসক ছেলে শিশুটির পেট অপরাশেন করে মেয়ে শিশুটির ভ্রুণ বের করেন।

ডা. বাবুল কুমার সাহা জানান, গাইবান্ধা জেলার গোবিন্দগজ্ঞ উপজেলার রতের বাজার গ্রামের গার্মেন্টস শ্রমিক সোহেলের স্ত্রী মুন্নী বেগম দুই মাস আগে একটি শিশু ছেলে প্রসব করে। জন্মের  কিছুদিন পর শিশুটির পেট ফুলতে থাকে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির আলট্রাসনোগ্রাম ও সিটিস্ক্যান করে দেখা যায়, তার পেটে অন্য একটি শিশুর অস্তিত্ব রয়েছে।শনিবার সকালে সফল অস্ত্রপচার করে ছেলে শিশুটির পেট থেকে একটি মেয়ে বাচ্চার ভ্রুণ বের করা হয়।

ডাক্তার জানান, অপারেশন করে দেখা যায় মেয়ে বাচ্চার শরীরে প্রায় সবগুলো অর্গান ডেভলাপ করেছে। এটাকে এক ধরনের মেজিউড টেরাটোনা বলা যায়। আমরা এটাকে বাচ্চার পেটে বাচ্চা বলছি। এই ভ্রনটি শিশুটির পেটে আর ৫-৬ মাস থাকলে পূর্ণাঙ্গ শিশু হয়ে যেত। এক্ষেত্রে পেটে থাকা শিশুটির মৃত্যু হওয়ার শংকা ছিল ।

ডাক্তার আরও জানান, ছেলে শিশুর পেটে মেয়ে ভ্রণটি ক্রমাগত বড় হওয়ায় ছেলে শিশুটির জীবন শংকায় পড়ে যাচ্ছিল। তাকে রক্ষা করতে এই অস্ত্রপচার করতে হয়েছে।

অস্ত্রপচার করার পরে শিশুটির জ্ঞান ফিরেছে । এখন সে সুস্থ রয়েছে। অস্ত্রপচার করে বের করা মেয়ে বাচ্চার ভ্রুণটি সংরক্ষন করা হয়েছে বলেও জানান ওই চিকিৎসক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ