,

৮ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

news-image

নিউজ ডেস্ক : পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন ফেনী সদর ও পরশুরাম, রাজশাহীর আড়ানী, চাঁদপুরের ছেংগারচর ও ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার বিএনপির ৪ এবং আওয়ামী লীগের দুজনসহ মোট ৮ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

 

 

শনিবার যাচাই বাছাই শেষে ফেনী সদর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বিএনপি নেতা ফজলুর রহমান বকুল ও পরশুরাম পৌরসভায় মেয়র প্রার্থী যুবদল নেতা মোস্তাফিজুর রহমান মাসুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।  জমা দেয়া তথ্যে ‘গরমিল’ থাকার কারণে চাঁদপুরের ছেংগারচর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

 

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন বাছাই প্রক্রিয়ার মধ্যে দুপুরে তার মনোনয়নপত্র বাতিলের কথা জানান চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী। এতে অাওয়ামী লীগ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

 


এদিকে রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচনে অংশ নেয়া বিএনপি ও আওয়ামী লীগের তিন মেয়র প্রার্থীর মনোয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার প্রার্থীতা বাছাইয়ের প্রথম দিনে তিন মেয়র প্রার্থীর প্রার্থীতা বাতিলের বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম।

 


মনোনয়ন বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন- বর্তমান মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন এবং জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ কলিন্স।

 


রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, মেয়র প্রার্থী নজরুল ইসলামের হলফ নামায় স্বাক্ষর নেই। অপরদিকে  স্বতন্ত্র প্রার্থী হিসাবে আব্দুল মতিন ও মাসুদ পারভেজ কলিন্সের ১০০ জন ভোটারের স্বাক্ষরসহ আইডি কার্ডের ফটোকপি মনোনয়নপত্রের সঙ্গে দেননি।

 


এদিকে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় মনোনয়ণপত্র বাছাইয়ের প্রথম দিনে তিনজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন, মাহবুব আলম পারভেজ আ.লীগের বিদ্রোহী, জাতীয় পার্টির শরিফুল ইসলাম এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী জহির আতাউর রহমান।

 

এব্যাপারে রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন জানান, মেয়র প্রার্থীদের ১শ জন ভোটার তালিকায় স্বচ্ছতা না থাকায় তাদের মনোনয়ণ বাতিল করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ