বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকল নির্বাচনে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা প্রার্থী রাখার দাবি

news-image

 স্থানীয় সরকার নির্বাচনের আসন্ন পৌর নির্বাচনসহ সকল নির্বাচনে সব রাজনৈতিক দলের ৩০ ভাগ আগ্রহী মুক্তিযোদ্ধা প্রার্থীদের নির্বাচনে মনোনয়ন দেয়ার জন্য দাবি জানিয়েছে স্বাধীনতা যোদ্ধা অধিকার ফোরাম।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বাধীনতা যোদ্ধা অধিকার ফোরাম আয়োজিত ‘জাতির শ্রেষ্ঠ সন্তানদের ন্যায্য দাবি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।

এসময় মুক্তিযোদ্ধাদের পক্ষে স্বাধীনতা যোদ্ধা অধিকার ফোরামের সেক্রেটারি জেনারেল মো. জামাল উদ্দিন শিকদার সরকারের কাছে ৮ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো: জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনে ৩০ ভাগ মুক্তিযোদ্ধাদের মনোনয়ন দিতে হবে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং মামলা করতে হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি লাগবে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে মুক্তিযোদ্ধা অন্তর্ভূক্ত করতে হবে, মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টির কূটকৌশল নেয়া যাবে না, মুক্তিযোদ্ধাসহ সব শহীদের প্রতি জাতি কৃতজ্ঞ এমন অভিব্যক্তি সংবিধানে মুখবন্ধে রাখতে হবে, সরকারিভাবে গণ-শহীদদের তালিকা প্রণয়ন করতে হবে এবং তাদের পরিবারের সদস্যদেরও বঙ্গবন্ধুর অনুসৃত নীতিমালা অনুযায়ী পুনর্বাসনের আওতাভূক্ত করতে হবে, সরকারি ও বেসরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে হবে।

এছাড়া সচিব কমিটি অথবা মুক্তিযোদ্ধা প্রতিনিধি কমিটি- যে নামেই হোক না কেন তাদের পরামর্শ নিয়েই মুক্তিযোদ্ধা বিষয়ক আইন প্রণয়ন করতে হবে।

এদিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ২৪তম সভায় সিদ্ধান্ত অনুসারে ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা তালিকা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত সনদ ব্যতীত অন্য সকল গেজেটভূক্ত প্রকৃত মুক্তিযোদ্ধার সঠিকতা নির্ণয়ের বিষয়টি পুনরায় উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই করার সিদ্ধান্ত হয়েছে।

এই বিষয়ে স্বাধীনতা যোদ্ধা অধিকার ফোরামের চেয়ারম্যান ফ্লাইট সার্জেন্ট (অব.) আব্দুল জলিল বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার নিকট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত সনদ এবং মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে রাষ্ট্রের পক্ষ হতে গেজেটধারী হয়েও মুক্তিযোদ্ধা হিসাবে প্রশ্নবোধক হবেন। হাউ ফানি!’

সংবাদ সম্মেলনে স্বাধীনতা যোদ্ধা অধিকার ফোরামের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, ড. এসএম জাহাঙ্গীর আলমসহ এসময় প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা