,

অগ্নিদগ্ধ নববধূর মৃত্যু

news-image

 উপজেলার রাজপাশা গ্রামে সোনিয়া আক্তার (২০) নামে এক অগ্নিদগ্ধ নববধূকে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার ৯ দিন পর মৃত্যু হয়েছে তার। 

শনিবার ভোর ৫টার দিকে বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয় তার।

মৃত সোনিয়া আক্তার বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের মোজাহার শিকদারের মেয়ে এবং শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের বিবি এ ২য় বর্ষের ছাত্রী ছিলেন।  

সোনিয়ার বাবা ভ্যানচালক মোজাহার শিকদার জানান, এক বছর আগে মোবাইলে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামের রজব আলীর ছেলে মণ্টু আকনের সঙ্গে সোনিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ঈদের সময়ে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে। কিন্তু মণ্টুর আগের একটি বিয়ে রয়েছে জানতে পেরে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে গত ২৬ নভেম্বর সোনিয়া গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তার শশুরবাড়ির লোকজন অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুরের ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আগুনে সোনিয়ার শরীরের ৯০ ভাগ পুড়ে যাওয়ায় ঢাকা মেডিকেলের চিকিৎসকরা তার বাঁচার আশা ছেড়ে দেয়। 

টাকার অভাবে  চিকিৎসা চালাতে না পেরে সোনিয়াকে বাড়ি নিয়ে আসা হয়।  শনিবার ভোরে অবস্থার অবনতি হলে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমশের আলী জানান, গত ২ ডিসেম্বর পিরোজপুরের  ভাণ্ডারিয়া থানা পুলিশ সোনিয়া নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে বলে একটি বার্তা পাঠায়। আমরা সেই বার্তা অনুযায়ী শুক্রবার দুপুরে মেয়েটির বাড়িতে গিয়ে তার একটি জবানবন্দি নেই। জবানবন্দিতে অগ্নিদগ্ধ সোনিয়া তার স্বামী মণ্টু তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন। সোনিয়ার মৃত্যু হওয়ায় এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছের্।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ