,

নিজেদের ‘সেক্স লাইফ’ নিয়ে চিন্তায় মগ্ন

news-image

মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টরা মগ্ন থাকেন নিজেদের ‘সেক্স লাইফ’ নিয়ে ভাবনায়। কংগ্রেসের এক রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। এমন এজেন্টদের মধ্যে একটি উদাহরণ দিয়ে বলা হয়, নিউ ইয়র্ক ফিল্ড অফিসে কাজ করতেন এক স্পেশাল এজেন্ট। ২০১৩ সালে এক নারীর প্রেমে পড়েছিলেন তিনি। নিজের সরকারী সুবিধা কাজে লাগিয়ে তার সম্পর্কে সংবেদনশীল তথ্য সংগ্রহ করেন ওই এজেন্ট। তার কাছে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে এজেন্টকে প্রত্যাখ্যান করেন ওই নারী। পরে ওই এজেন্ট তাকে খুজে বের করে ক্যালিফোর্নিয়াতে তার বাড়িতে গিয়ে হাজিয় হয়। উদ্দেশ্য ছিল আবারও প্রস্তাব দেয়। অগত্যা স্থানীয় পুলিশ ডাকতে বাধ্য হন ওই নারী। মার্কিন কংগ্রেসের হাউজ ওভারসাইট কমিটির ওই রিপোর্টে বিগত ১০ বছরের ১৪৩ টি ঘটনার উল্লেখ করা হয়েছে যেখানে অনাহুত ব্যক্তিরা নিরাপত্তা বেষ্টনির ভেতরে প্রবেশ করতে পেরেছে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক হোয়াইট হাউজের বেস্টনির ওপর দিয়ে লাফিয়ে প্রবেশ করার ঘটনা। এছাড়া প্রেসিডেন্টের কাছে অনাকাঙ্খিত ব্যক্তিদের পৌছে যাওয়ার ঘটনাও ঘটেছে। রিপোর্টে সিক্রেট সার্ভিস এজেন্সিকে ‘সঙ্কটে থাকা একটি এজেন্সি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে