,

ঢাকা মা রাধুনী হোটেল কর্মচারীর মৃত্যু, গ্রেফতার ২

news-image

রাজধানীর মৌচাকে মা রাধুনী হোটেলে দুই কর্মচারীর হামলায় আহত আরেক কমর্চারী রনির (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। রনির বাড়ি সিলেটে। তিনি ওই হোটেলটিতে ৭-৮ মাস ধরে কাজ করছিলেন।  রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মারপিটের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসান (১৮) ও শিমুল (২০) নামের হোটেলের দুই কর্মচারীকে ঘটনার দিন বুধবার রাতেই গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মারপিটের অভিযোগে একটি মামলাও হয়। কিন্তু এখন হত্যা মামলা করা হবে।  তিনি আরও জানান, হাসান ও শিমুল বুধবার রাতে রনিকে পিটিয়ে গুরুতর আহত করে। রাত দুইটার দিকে রনিকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে তিনি মারা যান। শনিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে