,

পৌর নির্বাচনে অংশগ্রহন করেনি নিবন্ধিত ২৬টি দল

news-image

আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ ১৪টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৪০টি দলের মধ্যে ২৬টি দলই স্থানীয় এ নির্বাচনের বাইরে থেকে গেলো।   বিষয়টি নিশ্চিত করেছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব রাজীব আহসান।   তিনি জানান, যেসব দলের প্রার্থী পাওয়া গেছে এগুলো হলো- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি-জেপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন।   তিনি জানান, ১৪টি দলের প্রার্থীর মনোনয়নপত্র আমরা পেয়েছি। তার মানে নির্বাচনের বাইরে থাকছে ২৬টি দল।   আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ১৩ হাজার ৬৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে মেয়র পদে ১ হাজার ২২৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৬৬৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ৭৯৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।   শনিবার ও রবিবার (৫ ও ৬ ডিসেম্বর) এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা।   এ নির্বাচনে প্রায় ৩ হাজার ৫৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এতে পুরুষ ভোটার রয়েছে প্রায় ৩৫ লাখ ৮৬ হাজার ৩৫৬ জন এবং মহিলা ভোটার রয়েছে ৩৫ লাখ ৭৬ হাজার ৪০ জন। নির্বাচনে ভোটগ্রহণ করবেন ৬১ হাজার ১৪৩ জন কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ