,

রাবির মাদারবখশ হলে গুলি, ককটেল বিস্ফোরণ

news-image

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদারবখশ হলে গভীর রাতে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
  

 


শুক্রবার রাত দেড়টার দিকে অল্প সময়ের ব্যবধানে গুলি ও চারটি ককটেল বিস্ফোরিত হয় বলে হল সূত্র জানায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় মাদারবখশ হলসহ পাশাপাশি অবস্থিত পাঁচটি হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

 


হল সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে মাত্র ১০ মিনিটের ব্যবধানে বিকট শব্দে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। একই সময়ে এক রাউন্ড গুলি ছোড়া হয়। হলের তৃতীয় ব্লকের ছাদ, দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে এসব বিস্ফোরণ এবং গুলির শব্দ পাওয়া গেছে বলে জানান শিক্ষার্থীরা। এ ঘটনায় হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা কেউ নিজ কক্ষ থেকে বাইরে বের হননি।

 


এদিকে রাত পৌনে একটার দিকে হল শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম বনি, সাধারণ সম্পাদক মাসুদ রানা ও শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশীদের নেতৃত্বে ২০-২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী হলের তৃতীয় ব্লকের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ শুরু করে।

 


মাদারবখশ হল শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম বনি বলেন, কে বা কারা এ কাজ করেছে জানা যায়নি। আমরা খোঁজ করে দেখছি। হল প্রশাসনের সঙ্গে কথা বলবো। এই হলের আবাসিকতা নেই এমন কোনো দুষ্কৃতিকারী হলে থাকলে তাদের বের করে দেওয়ার কথা বলবো।

 


জানতে চাইলে হল প্রাধ্যক্ষ প্রফেসর তাজুল ইসলাম বলেন, আমি প্রক্টরের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ